ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভিয়েতনামে আন্তর্জাতিক আইটি প্রতিযোগিতায় বাংলাদেশের তিন পদক
✎
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম
X
Advertisement

ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিজ ২০২৬’-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় ‘বেস্ট চ্যাপরন’ ও ‘ই-কনটেন্ট’- দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘ই-কম্বিনেশন’ বিভাগে একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও সিএসআইডির যৌথ উদ্যোগে চার সদস্যের বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ প্রতিবন্ধী তরুণ-তরুণীর অংশগ্রহণে ২৬ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলের চার প্রতিযোগী হলেন- মো. শাকিল মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরি), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরি), উম্মে হাবিবা বিন্তি (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যাটাগরি) এবং আরিয়ান ইসলাম (নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ক্যাটাগরি)।

বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডির পরিচালক ইফতেখার আহমেদ।

কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির স্বাগতিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। জিআইটিসি অর্গানাইজিং কমিটি, এলজি ইলেকট্রনিক্স, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান ইউনিভার্সিটি যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে প্রজাতন্ত্রী কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া।

প্রতিবন্ধী তরুণদের আন্তর্জাতিক এ মঞ্চে বাংলাদেশের এ অর্জন দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে তরুণ সমাজের সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় তুলে ধরেছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement