ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান নিবন্ধনের আওতায় আসছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:২৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এসব দোকানে বিক্রি হওয়া অস্বাস্থ্যকর খাবার থেকে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাস্তার পাশের এসব অস্থায়ী দোকানের খাবার অনেকেই পছন্দ করে খান।

তবে এসব খাবারে বিভিন্ন ধরনের জীবাণু ও ভেজাল উপাদান থাকায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অস্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস এসব দোকান।

তিনি আরও বলেন, সরকারের নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব অস্থায়ী খাবারের দোকানকে নিবন্ধনের আওতায় আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement