ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় মৌচাক এলাকার একটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনও যানজটে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে একপর্যায়ে মৌচাক এলাকার সাদমা টেক্সটাইল নামে একটি কারখানায় ভাঙচুর চালানো হয়। পরে শ্রমিকেরা মহাসড়কের দুই পাশের লেন অবরোধ করে তাঁদের দাবি আদায়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও আসছেন।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement