ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিশুদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ব্যাংক আলফালাহ-এসওএস অংশীদারত্ব
✎
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শিশুদের শিক্ষায় সহায়তা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণ করেছে ব্যাংক আলফালাহ বাংলাদেশ। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অংশীদারত্বের আওতায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের বিকল্প পরিচর্যা ও পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আওতাভুক্ত শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। এর মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কমানোর পাশাপাশি শিশুদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করা হবে।

এ ছাড়া খুলনার উপকূলীয় অঞ্চলের নারীদের জীবিকার উন্নয়নে পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এ কর্মসূচির মাধ্যমে নারীরা বিভিন্ন আয়বর্ধক কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবা ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ পাবেন। উদ্যোগটি নারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাঁদের পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা বলেন, “প্রতিটি শিশুরই শিক্ষা গ্রহণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাওয়া উচিত। ব্যাংক আলফালাহর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শিশুদের শিক্ষায় সহায়তার পাশাপাশি নারীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই, যাতে তাঁরা নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ আরও নিরাপদ করতে পারেন।”

অংশীদারত্বে ব্যাংক আলফালাহ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং, ব্র্যান্ড, প্রোডাক্ট, এসকিউ অ্যান্ড স্ট্র্যাটেজি মোস্তফা হাবিব ই রাব্বি। অন্যদিকে, এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার মো. আরমান কবির মাহিদ।

এই উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারীদের জীবিকার উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর দীর্ঘমেয়াদি কল্যাণে অবদান রাখতে চায় ব্যাংক আলফালাহ বাংলাদেশ ও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement