ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামত, দুই দিন যানজটের আশঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের পাশবর্তী তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সড়ক বিভাগ সেতুটির এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজ পরিচালনা করবে। সোমবার নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ অ্যাডিশনাল আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ জানান,  মেরামতকাজ চলাকালে ডেমরা সেতু সংলগ্ন এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। এ কারণে যাত্রীসাধারণকে ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহার এবং যাত্রার আগে প্রয়োজনীয় সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনসাধারণের মধ্যে দ্রুত এ তথ্য ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement