ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আইজিপি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে 'পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির' অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে।


বাংলাদেশ পুলিশের সকল ইউনিট, পুলিশ  ব্যারাক, পুলিশের আবাসিক এলাকা এবং অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। 

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে  সকলকে উদ্বুদ্ধ করা বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


   এমআর  / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement