ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দীর্ঘ বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন এশা দেওল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আবার সিনেমায় দেখা মিলতে যাচ্ছে নন্দিত বলিউড অভিনেত্রী এশা দেওলের। দীর্ঘ বিরতির পর এবার তাঁকে দেখা যাবে ‘প্রতাপ’ নামে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন পুনম নামের এক নারী চরিত্রে। যে বলবে জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার গল্প। এরই মধ্যে ছবিতে এশা অভিনীত ‘পুনম’ চরিত্রের চেহারা প্রকাশ করেছেন নির্মাতারা।

এ তথ্যের পাশাপাশি আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল ২৬ অক্টোবর আসছে ‘প্রতাপ’ সিনেমার ঝলক; এরপর ট্রেলার।

সর্বশেষ আগামী ২০ নভেম্বর সিনেমাটি বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ‘প্রতাপ’ সিনেমায় এশা দেওলের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া, দুষ্মন্ত ওয়াগ প্রমুখ।

‘প্রতাপ’ সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেত্রী এশা দেওল নিজে। তাঁর কথায়, বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য এমন একটি সিনেমার প্রতীক্ষায় ছিলেন তিনি। দেড়িতে হলেও কাঙ্ক্ষিত গল্প ও চরিত্র দিয়ে অভিনয়ে ফিরতে পারায় অন্য রকম এক ভালো লাগা কাজ করছে। এই সিনেমার বড় শক্তির জায়গা হলো এর গল্প। যেখানে দেখা যাবে, পুনম নামের এক নারীর কাছে তার পরিবারই সব। তার জীবন গড়ে উঠেছে এমন এক মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করে। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুনমকে, যা তার দীর্ঘদিনের ধারণা ও বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

তখন নিজের পথ নিজেকে খুঁজে নিতে হয়। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি জন্ম দেয় নানা নাটকীয়তার। আর এ সব কিছু মিলিয়ে এই সিনেমাটি হয়ে উঠেছে তাঁর অভিনয় ক্যারিয়ার ব্যতিক্রমী একটি কাজ। যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, একুশ শতকের শুরুতে বলিউডে যে কজন সম্ভবনাময়ী অভিনেত্রীর দেখা মিলিছে এশা দেওল ছিলেন তাদের অন্যতম একজন। ‘কোই মেরে দিল ছে পুছে’ থেকে শুরু করে ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিলনে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘সাদি নাম্বার ওয়ান’, ‘পেয়ারে মোহন’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা এক জায়গা করে নিয়েছিলেন।

এরপরও বলিউডে দীর্ঘ সময় রাজত্ব করার সুযোগ হয়নি তাঁর। বিয়ে, ঘর-সংসার আর পারিবারিক কারণে অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। অবশেষে সিনেমায় ফিরছেন আরও পরিণত অভিনয় তুলে ধরার প্রয়াসে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement