ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমস ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর এবং ফরেন পোস্ট অফিসে টানা দুই দিন অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত পৃথক চার অভিযানে স্বর্ণ, মদ, ইনজেকশন, নিষিদ্ধ ক্রিম ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

স্বর্ণ ও মদ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রী আবদুল্লাহ আল নোমানের কাছ থেকে ২১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১১৭ গ্রাম স্বর্ণবার আটক করা হয়।

একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক যাত্রী ও টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৬ লাখ টাকা মূল্যের ৩০ লিটার মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

সৌন্দর্যপণ্য ও ল্যাপটপ জব্দ

ঢাকা বিমানবন্দরে কলম্বো থেকে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ স্ক্যান করে ৫৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক করা হয়।

এ ছাড়া বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ২৩টি ব্যবহৃত Core i5 ল্যাপটপ জব্দ করা হয়।

কর্মকর্তারা জানান, স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন অননুমোদিত কসমেটিকস ও পুরোনো ইলেকট্রনিক্স পণ্যের অবৈধ প্রবেশ রোধে কাস্টমস গোয়েন্দা তৎপর রয়েছে।

জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার ও রাজস্ব সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement