ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ককরোচ আন্দোলনে যোগের খেসারত, ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আজকাল বলিউডে দেখা যায় না ইমরান খানকে। তবে সম্প্রতি তাকে দেখা গেছে ককরোচ পার্টির আন্দোলনে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। সেটিই যেন কাল হয়েছে তার। প্রথমে মামলায় অভিযুক্ত। আর এবার দেশ ছাড়তে বেঁধে দেওয়া হলো সময়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। কারণ ইমরান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। বিদেশি নাগরিক হওয়ায় তিনি ভারতের আন্দোলনে অংশ নিতে পারেন না। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (OCI - Overseas Citizen of India) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরানের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে ইমরানের বিষয়টি নিয়ে সরব হন বিজেপির প্রাক্তন সংসদ সদস্য কিরীট সোমাইয়া। তিনি মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়েছিলেন আমিরভাগ্নের ব্যাপারে। জানতে চেয়েছিলেন বিদেশি নাগরিক হিসেবে ভারতের রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার অধিকার নিয়ে। একইসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অভিনেতাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দাবি করেন এ নেতা।

এদিকে আন্দোলনে নামার পর থেকে ইমরানকে সমর্থন করছে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। বি-টাউনের বড় তারকারা যখন চুপ তখন ইমরান রাস্তায় নামায় ভূয়সী প্রশংসা করে সিজেপি সমর্থকরা বলেছেন, ‘বলিউডের প্রথম সারির তারকাদের মুখে যখন কুলুপ, তখন বিক্ষোভে যোগ দিয়ে বুকের পাটা দেখানোর সাহস রেখেছেন ইমরান খান।’ 

গেল ১০ অক্টোবর বিক্ষোভে যোগ দেন ইমরান। সঙ্গে ছিলেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং কাজিন জায়েন মেরি খান। আন্দোলন থেকে সেদিন মুম্বাই পুলিশ আটকও করে তাদের। পরে ছেড়ে দিলেও এফআইআরে নাম ওঠে অভিনেতার। এবার এলো ভারত ছাড়ার নির্দেশ। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেতা। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement