ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান কত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিশ্বের ১২৬টি দেশের বিভিন্ন শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা শহর। আর বাংলাদেশের রাজধানী ঢাকা এ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩৮ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে এ তথ্য উঠে এসেছে।

তাদের অনুযায়ী, কলকাতার বায়ুর মান আজ ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ১৮৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। এ শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয় শহর, যার স্কোর হচ্ছে ১৭৮।

ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বাতাসের মান আজ ১৭৩, অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’।
এ ছাড়া দূষিত শহরের এ তালিকায় ১৬৭ স্কোরে পাকিস্তানের লাহোর পঞ্চম ও ১৬৬ স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ঢাকা। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement