গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
গত ১ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
বিসিআইসিতে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মোঃ বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সরকারি কর্মজীবনে প্রবেশ করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মাঠ প্রশাসনে তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় প্রশাসনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।