ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ এএম আপডেট: ০২.১০.২০২৬ ১০:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী এক নারী জীবনসঙ্গী খুঁজতে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। ডেটিং অ্যাপের বদলে তিনি একটি গুগল ফরম তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।

ওই নারীর নাম অ্যারিন প্যাটারসন। তিনি অবিবাহিত। তাঁর তৈরি করা গুগল ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটির লিংক শেয়ার করে তিনি সেটি নিজের প্রোফাইলে পিন করে রাখেন।

প্যাটারসন জানান, প্রচলিত ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁর মনে হয়েছে, সেখানে অনেক সময় নষ্ট হয়। তাই সম্ভাব্য সঙ্গীদের সম্পর্কে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য নিজের মতো করে একটি আবেদনপত্র তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। এতে অপ্রয়োজনীয় বা সম্পর্কের ব্যাপারে অনাগ্রহী ব্যক্তিদের বাদ দেওয়া সহজ হবে বলে তাঁর আশা।

ফরমটিতে আগ্রহী ব্যক্তিদের কাছে কিছু সরাসরি প্রশ্ন রাখা হয়েছে। তাঁদের পেশাগত লক্ষ্য, প্রতিদিনের জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস ও সম্পর্ক নিয়ে প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে তাঁদের ধারণা এবং পারিবারিক জীবন নিয়েও প্রশ্ন রাখা হয়েছে।

আবেদনকারীদের নিজেদের প্রত্যাশা ও কোন বিষয়গুলো তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, সেটিও জানানোর সুযোগ দেওয়া হয়েছে ফরমটিতে।

প্যাটারসন ফরমে লিখেছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা রাতের খাবারের জন্য দেখা করতে এবং ভালোভাবে কথাবার্তা বলতে আগ্রহী। এরপর সম্পর্কটি কোথায় গড়ায়, তা দেখার জন্য তিনি প্রস্তুত।

ফরমটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর উদ্যোগকে সাহসী ও অভিনব বলে প্রশংসা করেছেন। আবার কেউ জানিয়েছেন, তাঁরাও এমন পদ্ধতি অনুসরণ করতে চান।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement