ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকবে, শঙ্কা পুতিনের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:২৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার মস্কোতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভ্লাদিমির পুতিনের মতে, বিশ্ব প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। তবে প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবন সহজ করার পাশাপাশি ধ্বংসের ঝুঁকিও বাড়াচ্ছে। 

সামরিক সংঘাত, পরিবেশের দ্রুত অবনতি এবং প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারানোর মতো ঝুঁকির কথা উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। 

তবে পশ্চিমা আধিপত্য কমে গেলে দীর্ঘমেয়াদে বিশ্ব আরও স্থিতিশীল, গণতান্ত্রিক ও বহুমেরু ব্যবস্থার দিকে এগোবে বলে জানান পুতিন। 
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত পুতিন। তবে বৈঠকের আগে আলোচনার এজেন্ডা ঠিক করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।


এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement