ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে আবদুল নুর তুষার (২৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল নুর তুষার নগরের বায়েজিদ থানাধীন মধ্যম কুলগাঁওয়ের ওয়াজেদ বাপের বাড়ি এলাকার সামশুল আলমের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জানে আলম চৌধুরী বাড়ির পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, গত মঙ্গলবার আবদুল নুর তুষার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বলেন, আবদুন নুর তুষার পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে যায়। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement