ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেসিসির নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম
X
Advertisement

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্ল্যান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আজই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্ল্যান্টের মেশিনারিজ চালু করা হয়েছে। ৩০ ঘণ্টা পর এর ফলাফল জানা যাবে। প্রথমবার পরীক্ষামূলকভাবে চালু করায় প্রকৌশলীরা এ বিষয়ে একটি প্রতিবেদন দেবেন।

প্রকল্পটির সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, প্ল্যান্টের কার্যক্রম সফল হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্জ্য বোঝা নয়, সম্পদে পরিণত হবে এবং দেশের অন্যান্য সিটি করপোরেশন ও জেলা শহরের জন্য এটি একটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি-২)-এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্ল্যান্টটি সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে বলে প্রকৌশলীরা আশাবাদ ব্যক্ত করেন।

সিআরডিপি-২ প্রকল্পের টিম লিডার মো. শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সাবেক চেয়ারম্যান ড. এসানুল হক, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার শামসুদ্দিন মোল্লা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মিন্টু মণ্ডল, ফিল্ড ইঞ্জিনিয়ার মো. সোহেল রানাসহ টেকনিক্যাল টিমের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খালিশপুরের লাল হাসপাতালে নবম ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন। জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, ডেঙ্গু পরীক্ষা ও ওষুধ সরবরাহের লক্ষ্যে কেসিসির স্বাস্থ্য বিভাগ এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

এ সময় তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি ৯০ দিনের সময় নির্ধারণ করে দিয়েছেন। ইতোমধ্যে ২০ দিন পার হয়েছে। তবে এর আগে থেকেই আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সর্বশক্তি নিয়োগ করে কাজ করছি। বাকি সময়ও ডেঙ্গু মোকাবিলায় কাজ করা হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement