ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডি থ্রি ট্রফির ছয় দলের কোচ চূড়ান্ত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির ছয় দলের প্রধান কোচ ও সহকারী কোচের নাম চূড়ান্ত হয়েছে। ছয় ফ্র্যাঞ্চাইজিই দেশি কোচদের মধ্য থেকে তাদের কোচিং স্টাফ বেছে নিয়েছে।

রোববার আইকন ক্রিকেটার ড্রাফটের পর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট। সেখানেই দলগুলোর প্রধান ও সহকারী কোচ নির্বাচন করা হয়।

প্রথমে কোচ বাছাইয়ের সুযোগ পাওয়া ব্লু-স্টার প্রধান কোচ হিসেবে নিয়েছে সোহেল ইসলামকে। এরপর একমি গ্রুপ রাজিন সালেহ, সিটিজেন গ্রুপ মিজানুর রহমান বাবুল, ফরচুন গ্রুপ মোহাম্মদ সালাউদ্দিন, সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়ের এবং ওয়ালটন গ্রুপ আব্দুর রাজ্জাককে প্রধান কোচ হিসেবে দলে ভিড়িয়েছে।

সহকারী কোচ হিসেবেও ছয় দলে দায়িত্ব পেয়েছেন দেশি কোচরা। ব্লু-স্টারে সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল, ওয়ালটনে তুষার ইমরান, সিটিজেনসে নাজমুল হোসেন, একমি গ্রুপে তারেক আজিজ খান, ফরচুনে মোহাম্মদ আশরাফুল এবং সেভেন রিংস সিমেন্টে হান্নান সরকার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সহকারী কোচের পৃথক ড্রাফটে সেভেন রিংস সিমেন্টে হুমায়ুন কবির শাহীন, একমিতে ফয়সাল হোসেন ডিকেন্স, ওয়ালটনে ডলার মাহমুদ, ফরচুনে আব্দুল করিম জুয়েল, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ সেলিম এবং ব্লু-স্টারে আশিকুর রহমানকে নেওয়া হয়েছে।

এর আগে আইকন ক্রিকেটার ড্রাফটে ছয় দলের হয়ে খেলার সুযোগ পান মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান ও নাঈম শেখ। মুশফিক সেভেন রিংস সিমেন্ট, মিরাজ ওয়ালটন, হৃদয় ফরচুন, মোসাদ্দেক একমি, সোহান ব্লু-স্টার এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement