ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিকাশে অর্থায়নে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা ও আইসিটি খাতের উন্নয়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এ চুক্তি স্বাক্ষর করে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি আরও কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement