ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আজ জাতীয় কফি দিবস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আজ ২৯ সেপ্টেম্বর জাতীয় কফি দিবস। কফিপ্রেমীদের জন্য দিনটি ঘিরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজন ও বিশেষ অফার থাকছে। দিবসটি সামনে রেখে কফির জনপ্রিয়তা, নতুন স্বাদ ও বৈচিত্র্যময় পানীয় নিয়ে সরব হয়েছে কফিশপগুলো।

জাতীয় কফি দিবস উপলক্ষে এ বছর নতুন পানীয় ‘অ্যারোকানো’ মেনুতে যুক্ত করছে স্টারবাকস। মঙ্গলবার থেকে উত্তর আমেরিকার স্টারবাকস শাখাগুলোতে পানীয়টি পাওয়া যাচ্ছে।

অ্যারোকানো মূলত আইসড আমেরিকানোর একটি নতুন সংস্করণ। এতে স্টারবাকসের ব্লন্ড এসপ্রেসো ও বরফ বিশেষ প্রক্রিয়ায় বাতাসের সঙ্গে ফেটিয়ে হালকা ফোম তৈরি করা হয়। এতে পানীয়টির স্বাদ ও গঠনে ভিন্নতা আসে।

স্টারবাকস একই সঙ্গে জাতীয় কফি দিবস উপলক্ষে তিন ধরনের মিনি পাই। অ্যাপল ক্রাম্বল, পেকান ও পাম্পকিন পাই মেনুতে যুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে কফির জনপ্রিয়তা এখনও ব্যাপক। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, দেশটির প্রাপ্তবয়স্কদের বড় একটি অংশ নিয়মিত কফি পান করেন। বিশেষ বা ‘স্পেশালটি’ কফির প্রতিও ভোক্তাদের আগ্রহ বাড়ছে।

কফি শুধু একটি জনপ্রিয় পানীয় নয়; বিশ্বের কোটি মানুষের দৈনন্দিন জীবন, সামাজিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও এটি ঘনিষ্ঠভাবে যুক্ত। কফি উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে বহু দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী জড়িত।

জাতীয় কফি দিবস তাই কফির স্বাদ উপভোগের পাশাপাশি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়টির উৎপাদন, বাণিজ্য ও সংস্কৃতি নিয়েও নতুন করে আগ্রহ তৈরির একটি উপলক্ষ হয়ে উঠেছে।

   এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement