প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে নেমেই কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একের পর এক গোল হজম করে ৩-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ম্যাচটি।
প্রথমার্ধেই দুই গোলম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের রক্ষণ ভেদ করে পাওয়া সুযোগ কাজে লাগান তিনি।
এরপর ৩৭ মিনিটে আবারও গোল করেন আইমান। তার জোড়া গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মালয়েশিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল
বিরতির পরও মালয়েশিয়ার আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৫২ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। এতে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।
পরিসংখ্যানেও এগিয়ে মালয়েশিয়া
বল দখল ও আক্রমণ- দুই দিক থেকেই ম্যাচে আধিপত্য ধরে রেখেছে মালয়েশিয়া। তারা ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে। বিপরীতে বাংলাদেশের বল দখল ৩৪ শতাংশ।
এখন পর্যন্ত মালয়েশিয়া গোলমুখে ১০টি শট নিয়েছে, যার চারটি ছিল লক্ষ্যে। বাংলাদেশ শট নিয়েছে মাত্র একটি, সেটিও ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের বাকি সময়ে অন্তত ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের।
-টিএস