ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীর পৃথক এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডার সাতারকুল, ভাটারার ঢালী বাড়ি ও ছোলমাইদ এলাকায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মো. সাগর (৩১), মাহফুজুর রহমান ইমন (২০) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৮)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খান জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে সাতারকুল জিএম বাড়ি খালপাড় এলাকার একটি বাসা থেকে মো. সাগর নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত সাগর দীর্ঘদিন বেকার ছিলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্ত্রী আইরিন আক্তারে সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার মনোমালিন্য হয়। পরে নিজ কক্ষে স্বামী-স্ত্রী ঘুমাতে যায়। দিবাগত রাত ৩টার দিকে জানালার গ্রিলে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সাগর। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাগর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো. হারুনুর রশিদের ছেলে। বর্তমানে বাড্ডার সাঁতার কুল খালপাড় এলাকার ৬/এ রোডের একটি বাসায় ভাড়ায় থাকতেন তিনি।

অপরদিকে, ভাটারা থানার ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে মাহফুজুর রহমান ইমন (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসানুজ্জামান জানান, খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এসআই হাসানুজ্জামান আরও জানান, ইমন একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ইমনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার আহম্মেদপুর গ্রামে। বাবার সঙ্গে ভাটারার ঢালী বাড়ি কাঁচা বাজার সংলগ্ন সিরাজুল ইসলামের বাসায় ভাড়ায় থাকতেন তিনি।

এদিকে, ভাটারা ছোলমাইদ ঢালীবাড়ি এলাকার খানাস রেস্টুরেন্টের পিছনে থাকা পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম শাহ জানান, খবর পেয়ে বুধবার বেলা ৩টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীনভাবে এলাকায় ঘোরাফেরা করতেন। বুধবার পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিমকে খবর দেওয়া হয়েছে।

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement