ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালঘরের পানি নিয়ে বিরোধে মারধর, প্রাণ গেল সাইকেল মেকানিকের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের পানি গড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার শ্রীরামপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের সাইকেল মেকানিক আব্দুল জব্বারের গোয়ালঘরের পানি গড়িয়ে বাড়ির সামনের রাস্তায় যায়। পানি গড়ানো নিয়ে প্রতিবেশী পলাশ হোসেনের সঙ্গে আব্দুল জব্বারের বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে পলাশ ও তার পরিবারের লোকজন আব্দুল জব্বারকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement