ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাঁকো থেকে খালে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী জামিলা (১০)। প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে পার হচ্ছিল সাঁকো। অসাবধানতাবশত ওই সাঁকো থেকে পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত জামিলা ওই এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায় জামিলা। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার সময় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে গিয়ে ডুবে যায় সে। পরবর্তীতে স্থানীয় এক নারী ওই শিক্ষার্থীর ওড়না সাঁকোর সঙ্গে আটকে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। এরপর খালে নেমে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় জামিলাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘বিকেলে খালে ডুবে যাওয়া এক স্কুলছাত্রীকে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement