ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের বাউল গানের আসর, সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শনার্থীরা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ এএম
X
Advertisement

সাংস্কৃতিক সংগঠন ‘আনমনা প্রাঙ্গণ’-এর উদ্যোগে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বাউল সন্ধ্যা’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লালন শাহ, শাহ আব্দুল করিমসহ বিভিন্ন বাউল ও লোকসংগীত পরিবেশন করা হয়।

বাউল গানের সুরে মুখর হয়ে ওঠে লঞ্চঘাট এলাকা। লঞ্চে যাতায়াতের জন্য ঘাটে আসা যাত্রী ও দর্শনার্থীরাও অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি ও আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন সজল, আনমনা প্রাঙ্গণের সভাপতি মো. জুনায়েদ, সাধারণ সম্পাদক শাহনাজ হীরা, সহ-সভাপতি তাহের মাহমুদ ও গোবিন্দ চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংগীতশিল্পী আনোয়ার হোসেন, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন তবলাশিল্পী গৌতম মুখার্জি, তবলাশিল্পী অসিত চক্রবর্তী, সংগীতশিল্পী এডভোকেট রফিকুল ইসলাম বাবু, সংগীতশিল্পী এডভোকেট শাহআলম সানু, আব্দুর রহমান হিরণ, আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর, সুমন শেখ, হিরণ কিরণ থিয়েটারের সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজা খাতুন মিতা, নৃত্য শিল্পী পরিষদের সুমি আক্তার, নুরুন্নবী মুন্না, লিপু শিকদার, নৃত্যসারথীর মেহেদী হাসান, আমিনুর রহমান, জুনায়েদ আহম্মেদ পলক, জিনাত জাওহারা, নৃত্যশিল্পী মনিকা, সুমাইয়া বৃষ্টি, সালাউদ্দিন বাবুল, আশরাফ আলী, জহিরুল ইসলাম, এডভোকেট মনির হোসেন, মাসুদ অর্ণবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংগীত পরিবেশন করেন আনোয়ার হোসেন, শিশির রহমান, বাউল জাহাঙ্গীর, সালাউদ্দিন বাবুল, শহিদুল ইসলাম মালেক, শান্ত, অন্তর, সৌম্য মণ্ডল প্রমুখ।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement