ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫ বছরের বেশি কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব সুমন রেজাকে চাকরিচ্যুত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টানা পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব সুমন রেজাকে চাকরিচ্যুত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুমন রেজা‌ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে ২০১৮ সালের ৫ মার্চ থেকে সরকারের কর্মে অনুপস্থিত রয়েছেন।

তার উচ্চশিক্ষার ছুটির মেয়াদ ২০২৩ সালের ৫ মার্চ শেষ হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান করেননি। ওই দিন সরকারের কর্মে তার অনুপস্থিতির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় কর্তব্য থেকে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সার্ভিস রুলসের প্রথম খণ্ডের বিধি ৩৪ অনুযায়ী ২০২৩ সালের ৫ মার্চ থেকে সুমন রেজার চাকরির অবসান হয়েছে।

চাকরির অবসান হওয়ায় সরকারের কাছ থেকে তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement