ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্থানীয় সরকারে নরওয়ের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নরওয়ের কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজের দপ্তরে নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাতে মন্ত্রী এ কথা বলেন। সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয় উঠে আসে।

ড. আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। স্থানীয় সরকার পরিচালনা ও ব্যবস্থাপনায় নরওয়ের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement