ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম
X
Advertisement

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

 বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) মোহাম্মদ কামরুজ্জামান।

 উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ কামরুজ্জামান নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার পাশাপাশি আইন ও বিধিবিধান মেনে কাজ করার আহ্বান জানান তিনি।

 ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর মোট সাতটি ভেন্যুতে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ব্যাচে ৩৫০ জন করে পুলিশ সদস্য প্রশিক্ষণ নেবেন। মোট ১৫টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

 প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের করণীয়, দায়িত্ব ও প্রয়োজনীয় কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী পরিবেশে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

 উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement