ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউবির বিবিএ ইন টিআইএম প্রোগ্রামের কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৭:২৬ পিএম
X
Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে ‘Content Development of BBA in Technology and Innovation Management (TIM)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী ও দ্বিতীয় দিনের অধিবেশন বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার শেষ দিনে ‘Preparation of OBE Curriculum’ সেশনে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য ও মতামত দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (IUT) বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। সেশন শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ OBE কোর্সের কনটেন্ট জমা দেন এবং তা পর্যালোচনা করেন।

কর্মশালার সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্ব পালন করেন অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় বাউবির সংশ্লিষ্ট অন্যান্য স্কুলের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement