ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এআই ক্যামেরায় ঢাবির নিরাপত্তা জোরদারের উদ্যোগ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৯ সেপ্টেম্বর উপাচার্য ও বিভিন্ন সংস্থা-সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।

প্রক্টর বলেন, নতুন ডিজিটাল সিস্টেমের আওতায় ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসে মানুষের প্রবেশ ও বের হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি প্রবেশকারীদের চেহারা শনাক্তেও প্রযুক্তিটি সহায়ক হবে। এর আগে বিভিন্ন দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিসিটিভি ফুটেজে চেহারা স্পষ্ট না হওয়ায় অপরাধী শনাক্তে জটিলতা তৈরি হতো।

প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তবে এর বাস্তবায়ন কবে হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

শিক্ষার্থী আরিফ হোসাইন বলেন, এআই ক্যামেরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে। কিন্তু সিদ্ধান্ত নিতে এত দেরি কেন, সেটিও জানতে চান তিনি।

শিক্ষার্থী লিনা বলেন, ক্যামেরা স্থাপনের পাশাপাশি শনাক্ত ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কার্যকর ব্যবস্থাও থাকতে হবে। অন্যদিকে শিক্ষার্থী তাসনিয়া রহমান এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে এআই ক্যামেরা কীভাবে কাজ করবে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি  শুধু ক্যামেরা স্থাপন নয়, তথ্যের নিরাপত্তা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করেক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement