ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইলফোন, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের মুখ, দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১টি ব্যানার, ৪লিটার পেট্রোল, ১৪টি বাঁশের মশাল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এসএস