ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা নিক্ষেপের ছবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ডাকসু সংগ্রহশালায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের একটি ছবি সাঁটানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্কের মধ্যেই এবার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের একটি ছবি সাঁটানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি সাঁটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।

ছবিটিতে বায়তুল মোকাররম এলাকায় উপস্থিত ক্ষুব্ধ মানুষকে গোলাম আযমের দিকে জুতা নিক্ষেপ করতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’

ছবিটি সাঁটানোর কারণ জানতে চাইলে অর্ক বড়ুয়া বলেন, ডাকসু সংগ্রহশালা বাংলাদেশের মানুষের লড়াই ও ঐতিহাসিক ঘটনাবলির একটি আর্কাইভ। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এখানে জিন্নাহর ছবি লাগানোর পর বলেছেন, তার ইচ্ছা হয়েছে বলে তিনি ছবিটি লাগিয়েছেন। আমারও ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের এই ছবি লাগিয়েছি।

এর আগে ডাকসু সংগ্রহশালার সংস্কার শেষে ভাষা আন্দোলন নিয়ে রাখা গ্যালারিতে মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি অন্তর্ভুক্ত করার বিষয়টি সামনে এলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবি-সংবলিত দুটি ফ্রেম ভাঙচুর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement