ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
X
Advertisement

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।

দেশজুড়ে যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সাত বা ৩০ দিন মেয়াদি যেকোনো ডেটা প্যাক বা বান্ডেল কিনলেই ডেটা ব্যালেন্স থেকে কোনো খরচ ছাড়াই ইমোতে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। কেনা ডেটা প্যাক বা বান্ডেলের মেয়াদ থাকা পর্যন্ত প্রতি শুক্রবার এই সুবিধা উপভোগ করা যাবে।

বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে যোগাযোগের জন্য বাংলাদেশের অনেক গ্রাহক ইমো ব্যবহার করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের জন্য প্রতি শুক্রবার বিনামূল্যে ইমোতে ভয়েস ও ভিডিও কলের সুযোগ করে দিচ্ছে বাংলালিংক।

বাংলাদেশিদের কাছে শুক্রবার শুধু ছুটির দিন নয়; বরং পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো, খাওয়াদাওয়া ও আনন্দ ভাগাভাগি করার বিশেষ দিন। লাখো বাংলাদেশি ও প্রবাসী কর্মীর জন্য বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।

‘কাস্টমার-ফার্স্ট’ দর্শনে বিশ্বাসী অপারেটর হিসেবে বাংলালিংক মনে করে, প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ডেটা খরচের চিন্তা কমিয়ে গ্রাহকদের আরও নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যোগাযোগের সুযোগ করে দেওয়া জরুরি। ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ উদ্যোগের মাধ্যমে সেই লক্ষ্যেই একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান বলেন, “পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকা সহজ নয়। প্রবাসী কর্মীদের পরিবারগুলো প্রিয়জনদের দূরে থাকার কারণে যে গভীর আবেগ অনুভব করে, সেই দূরত্ব সহজে দূর করা সম্ভব নয়। তবে একটি ‘পিপল-ফার্স্ট’ ব্র্যান্ড হিসেবে আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকদের পাশে থাকা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি পরিবারগুলোর জন্য শুক্রবার একটি বিশেষ ও পবিত্র দিন। বাংলালিংক বিশ্বাস করে, কানেক্টিভিটির মাধ্যমে শারীরিক দূরত্বের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। পরিবারের সব সদস্য মিলে উদযাপনের এই দিনে সবাইকে আরও কাছে রাখারই একটি প্রয়াস ‘কথা বলা শুক্রবারে ফ্রি’।”

‘কথা বলা শুক্রবারে ফ্রি’ সুবিধা পেতে আলাদাভাবে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। এ জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচও করতে হবে না। যেকোনো সাত বা ৩০ দিন মেয়াদি ডেটা প্যাক বা বান্ডেল কিনলেই কিংবা নবায়ন করলেই এই সুবিধা পাওয়া যাবে।

গ্রাহকরা মাইবিএল অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইউএসএসডি কোড অথবা প্রচলিত রিটেইল চ্যানেলের মাধ্যমে এসব ডেটা প্যাক বা বান্ডেল কিনতে পারবেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement