ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
X
Advertisement

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বিসিকের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা) ড. মো. ফরহাদ আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মো. তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন বিটিআইয়ের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা ও মো. জুবায়ের ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলার মাধ্যমে তাদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের এ যৌথ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement