রাজধানীর আদাবর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে ওই নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এক নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো হবে।
টিআইএস