ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬৩ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৬০ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৭ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএস