ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা অর্থ, শ্রম ও মেধা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের এ অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।

প্রবাসী প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি বন্ধ, ভোটাধিকারসহ বিভিন্ন নাগরিক ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়াতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে। জবাবে রাষ্ট্রপতি জানান, প্রবাসীদের নাগরিক সুবিধা বৃদ্ধি ও বিমানবন্দরে হয়রানি বন্ধে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালু করা হয়েছে।

এ সময় রাষ্ট্রপতি প্রবাসীদের দেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement