ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শফিক রেহমানের নেতৃত্বে যাত্রা শুরু এনইসির, সম্পাদক মাহমুদুর রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে নতুন সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান। সাধারণ সম্পাদক হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ওয়াদা সম্পাদক শফিকুল আলমকে করা হয়েছে কোষাধ্যক্ষ।

সোমবার রাজধানীর একটি হোটেলে এনইসির প্রথম সাধারণ সভায় তাদের নির্বাচন করা হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র  অনুমোদন করা হয়।

সভায় সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত মান এবং সম্পাদকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। মাহমুদুর রহমান বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং এনইসিকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় সাংবাদিকতায় 'কাজী নজরুল ইসলাম পদক' প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পাদক কবি আবদুল হাই শিকদারের প্রস্তাবের পর সভায় প্রতিবছর সাংবাদিকতায় অবদানের জন্য এ পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনইসির কোষাধ্যক্ষ শফিকুল আলম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সম্পাদকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। সংগঠনটি যেন সারা দেশের সংবাদপত্রের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করার কথা জানান তিনি।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে সম্পাদকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান, নিউ নেশনের মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের লোটন একরাম, মানবকণ্ঠের শহিদুল ইসলাম, খবর সংযোগের শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ভোরের ডাকের কে এম বেলায়েত হোসেন, জনতার ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্টের সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, খোলা কাগজের মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement