ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফ্যাসিস্ট সরকার যন্ত্রপাতি কিনেই কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে: স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে। জনবল নেই, টেকনিশিয়ান নেই, তারপরও কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে ফেলে রাখা হয়েছে৷ এখন এসব যন্ত্রপাতি ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই। 

মন্ত্রী আজ জেলা প্রশাসন মানিকগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম৷ 

স্বাস্থ্য খাতে সর্বক্ষেত্রে নিশ্চিত সততা এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীদের উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও নার্স রোগীদের সাথে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান আরো উন্নত করতে হবে। ঘুরেফিরে একটি বিষয়ই সামনে আসে-দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। 

মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, যারা মাদকের সাথে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে৷ কেউ জামিনে বের হয়ে আবার মাদক কর্মকান্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে পুনরায় গ্রেফতার করতে হবে৷ যেকোনো মুল্যে মাদককে নির্মূল করতে হবে৷ 

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান। 

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement