ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম
X
Advertisement

দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার সকালে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তরের সময় এ কথা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সময় রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ইনকিউবেটর ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার জন্য কোল্ড চেইন সরঞ্জাম ও উপকরণ। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝাইমেগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির একটি অংশ এটি। স্বাস্থ্য আমাদের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যা মূলত সংক্রামক রোগ এবং সংক্রামক রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। তবে আজ আমরা যেমন এখানে দেখেছি, মাতৃ ও শিশু স্বাস্থ্যেও আমাদের কিছু অব্যাহত সমর্থন রয়েছে।”

এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা এবং মহানন্দা নদী পরিদর্শন করেন। পরে হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement