ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রী গোল্ডকাপ
সব উপজেলায় ৫টি ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ মাউশির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:১৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেবে। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে গড়া প্রায় ৫০ হাজার দল থাকবে প্রতিযোগিতায়।

ব্যাপক পরিসরে শুরু হতে যাওয়া গোল্ডকাপের জন্য দেশের সব উপজেলায় অন্তত পাঁচটি ফুটবল খেলার উপযোগী মাঠ প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছে সরকার। এসব মাঠ প্রস্তুত হয়েছে কি না, তা সরেজমিন পরিদর্শনও করতে বলা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম এ চিঠিতে সই করেছেন।

নির্দেশনার চিঠিটি মাউশির সব আঞ্চলিক অফিসের পরিচালক, উপ-পরিচারক এবং দেশের সব জেলার শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনে প্রতি উপজেলায় ৫টি করে খেলার মাঠ প্রস্তুত আছে কি না, সে বিষযে মাধ্যমিক/থানা শিক্ষা কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রতিবেদন পাঠানোর ই-মেইল হলো- [email protected]

জানা যায়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়ানুরাগী করে তোলার লক্ষ্যে সারাদেশে প্রথমবারের মতো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এতবড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে সরকার। প্রথমে উপজেলাপর্যায়ে খেলা হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে হবে জাতীয় পর্যায়ে ফাইনাল খেলা হবে। শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝