ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র : গালিবাফ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের ওপর ওয়াশিংটনের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার (২৯ আগস্ট) ইরানের এই সংসদ স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান।

এই কৌশলগত জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল বাইরে পাঠানো হয়েছে বলে স্কট বেসেন্ট এক্সে এক দাবি করেছিলেন। সেই দাবির জবাবেই মুখ খুললেন ইরানি স্পিকার।

গালিবাফ মার্কিন কর্মকর্তাকে উদ্দেশ্যে করে লিখেন, ‘প্রকৃত খতিয়ান জানতে তোমার কর্মীদের মুডি’স-এর প্রতিবেদন দেখতে বলো, যেখানে যুদ্ধের খরচ ১৩০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে। একই সঙ্গে জেনে নাও কীভাবে তেলের ফিউচার মার্কেটে তোমার জন্য শর্ট পজিশন নিতে গিয়ে জেন স্ট্রিট এক ধাক্কায় ১৩০ মিলিয়ন ডলারের বেশি পুড়িয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘মিথ্যাবাদী, মিথ্যাবাদী,  তোমাদের পোশাক পুড়ছে... মিথ্যাবাদী, মিথ্যাবাদী, বন্ডের সুদের হার বাড়ছে।’ এভাবে মার্কিন অর্থনৈতিক সংকটের দিকে আঙুল তোলেন স্পিকার।

সূত্র: ডন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement