ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, মৌখিক দিতে এসে আটক ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ছয় প্রার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে নিয়োগের জন্য গত ১১ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা এবং ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

মৌখিক পরীক্ষা চলাকালে কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এরপর তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার রাতে ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement