ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারকে সময় দিন, উন্নয়নে সহযোগিতা করুন: পানিসম্পদমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পিএম
X
Advertisement

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারকে সময় দিতে হবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। এখনই আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভেদ্য’র আয়োজনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমরা জনগণের সঙ্গে থাকার এবং জনগণের জন্য কাজ করার কথা বলেছি। কাজ শুরু করে দিয়েছি। বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সময় দিতে হবে, সুযোগও দিতে হবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন এবং মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে তাঁর নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ‘অভেদ্য’র সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, সনাক লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement