ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৫ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।  এই অর্থ দিয়ে জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশনসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেস-এর মাধ্যমে সহায়তা হিসেবে ৫ লাখ অর্থ প্রদান করা হবে। 

নেপালের বন্যা দুর্গতদের জরুরি আশ্রয়, খাদ্য-ওষুধ, পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি খাতে ব্যয় করা হবে এই অর্থ।

সেনাবাহিনী, পুলিশ এবং নেপালের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনাকারী বাহিনীকে পরামর্শ ও নির্দেশনা দিতে একজন উপদেষ্টাও পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উপদেষ্টার নাম উল্লেখ করা হয়নি।

গত কাল বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বান দেখা দেখা দেয়। রাসুয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোটেকোশির অস্বাভাবিক পানি বৃদ্ধিই এ বন্যার কারণ।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার ফলে রাসুয়ার বিভিন্ন এলাকায় সৃষ্ট কাদা ও পাথরের স্তূপ থেকে এ পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৫৭৯ জন।

নিখোঁজদের অধিকাংশই পর্যটক। নেপাল পুলিশের তথ্য অনুসারে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০০ জনের বেশি ভারতীয়, ৫৪ জন যুক্তরাষ্ট্রের, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ১০০ জনের বেশি নেপালি নাগরিক রয়েছেন। তাছাড়া নিখোঁজের তালিকায় আছেন কয়েক ডজন পুলিশ কর্মকর্তা, সেনাসদস্য এবং বিদ্যুৎকর্মীও।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement