ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রকাশিত ‘৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ ৬২ হাজার লোক কর্মহীন’ এই তথ্যটি সঠিক নয়। তথ্যটি এক বছর আগে একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখান থেকে সিপিডি নিয়েছে। অসাবধানতাবশত এই ভুলের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে। সরকারের ছয়মাসের মূল্যায়ন নিয়ে গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে সিপিডি। প্রতিবেদনের একটি স্লাইডে এই ভুল তথ্য উল্লেখ করা হয়। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের সবগুলো গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে। অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট এই ভুলটি সামনে নিয়ে আসে। এরপর আজ (মঙ্গলবার) রাতে সিপিডি থেকে পাঠানো এক বিবৃতিতে এই ভুলের কথা স্বীকার করা হয়।

সিপিডির বিবৃতিতে বলা হয়, গত সোমবার অনুষ্ঠিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত একটি তথ্যের বিষয়ে বিভ্রান্তি রয়েছে। সিপিডির উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য বিষয়ক অধ্যায়ে বলা হয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়কালে তিনটি প্রধান শিল্পাঞ্চলে (গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী) ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন। এ সংক্রান্ত তথ্যটি গত ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেওয়া হয়েছে। প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করেনি সিপিডি। পরবর্তীতে দেখা গেছে, ঢাকা ট্রিবিউনের ওই সংবাদটি আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। এরফলে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ‘অসাবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি।’

বিবৃতিতে সিপিডি বলেছে, তাদের গবেষণা দল ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে আরও সতর্ক থাকবে। একই সঙ্গে বিষয়টি নজরে আনা এবং পেশাদারিত্বের জন্য ‘দ্য ডিসেন্ট’কে ধন্যবাদ জানাচ্ছি।

এসএ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement