ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিএমপির নতুন মুখপাত্র আকতার হোসেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৪ এএম
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মো. আকতার হোসেনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এবং মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে এ পদায়নের বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝