ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
৫১২ জন গুমের দাবি ভুল: হামিদুর রহমান আযাদ
গুম’ নিয়ে জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহার, বললেন ‘স্লিপ অব টাং’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:১০ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৯:০৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে’—জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের দেওয়া এই বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি। বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল উল্লেখ করে তিনি বলেছেন, খুনের কথা বলতে গিয়ে ভুলবশত ‘গুম’ শব্দটি ব্যবহার করেছিলেন।

রোববার বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১-দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হামিদুর রহমান আযাদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে অসংখ্য ঘটনা ঘটছে। এরপর তিনি দাবি করেন, ‘ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে।’

তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রকাশিত প্রতিবেদনগুলোতে ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বক্তব্যটি সংশোধন করেন হামিদুর রহমান আযাদ। তিনি লেখেন, ছয় মাসে বর্তমান সরকারের সময়ে হামলা-মামলা, জুলুম-নির্যাতন এবং গুম-খুনের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে একটি তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। ‘খুনের স্থলে গুম’ শব্দটি ব্যবহৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হামিদুর রহমান বলেন, বিষয়টি পরে তার নজরে আসে এবং পুরো ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। সংশ্লিষ্ট সবাইকে ওই তথ্য আমলে না নেওয়া এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।

‘খুন বলতে গিয়ে গুম বলেছি’

হামিদুর রহমান আযাদ পরে সংবাদমাধ্যমকে বলেন, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনা বলার সময় ভুলবশত ‘গুম’ শব্দটি মুখ থেকে বেরিয়ে যায়। তিনি মূলত সরকারের প্রথম ছয় মাসে ৫১২টি খুনের ঘটনা হয়েছে—এমন তথ্য বলতে চেয়েছিলেন বলে জানান।

তবে পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

গুমের সাম্প্রতিক অভিযোগ

এদিকে গুম নিয়ে দেশে নতুন করে আলোচনা চলছে। গত ১০ এপ্রিল বাগেরহাটের মোংলার জয়মণি ঠোটা গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে কোস্ট গার্ডের সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ঘটনাটিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর প্রথম গুমের ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে কোস্ট গার্ড মিরাজ শেখকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাকে আদালতে হাজির করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝