ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুদ্ধের মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটার গ্যাসের সন্ধান ইরানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধে জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই নতুন গ্যাসের সন্ধান পেয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাসক্ষেত্র থেকে ১৬০ বিলিয়ন বা ১৬ হাজার কোটি ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তিনি জানান, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে এই গ্যাসক্ষেত্রের পরিচালনা ও উন্নয়ন ব্যয় তুলনামূলকভাবে কম হবে।

তবে নতুন এই গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে দেশটির জ্বালানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা, তেল ডিপোসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো এবং পরিবহনপথে হামলা চালানো হয়।

এমন পরিস্থিতির মধ্যেই নতুন গ্যাসের সন্ধান পাওয়াকে ইরানের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝