ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয়ে প্রতারনা, যুবক গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।


রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।


তিনি জানান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরপরই এর তদন্তভার গ্রহণ করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।


নিয়াজ মেহেদী বলেন, তদন্তকালে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ আভিযানিক দল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মো. কাকন রানাকে গ্রেপ্তার করে।


তিনি বলেন, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।


ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝