ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
১০০ ফুটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম
X

রাজধানীর ভাটারার বসুন্ধরা ১০০ ফুট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে বসুন্ধরা ১০০ ফুট এলাকায় দুর্ঘটনার শিকার হন রাতুল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে স্বজনরা তাকে পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সম্পা আক্তার জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যমুনা ফিউচার পার্কে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন রাতুল। বসুন্ধরা ১০০ ফুট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহত রাতুল বাড্ডার বেরাইদ এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি যমুনা ফিউচার পার্কের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তার বাবার নাম মো. শাহজাহান গাজী।

দুর্ঘটনার পর প্রাইভেটকার ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝