ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিদেশযাত্রায় বাধা, বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলোচিত মাহদী হাসানকে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:২১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়।

জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়।

মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি।

এ সময় দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পরে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তিনি।

তবে কী কারণে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement